1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

বগুড়া আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার: বগুড়া আদমদীঘির সান্তাহারে পারিবারিক কলহের জেরে স্বামীর সাথে অভিমান করে উর্মি আক্তার (২১) নামের এক গৃহবর্ধ সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলার সান্তাহার ইউপির রথবাড়ি তালপুকুর গ্রামে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ দুপুরে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ
করেছে। মৃত উর্মি আক্তার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউপির রথবাড়ি তালপুকুর গ্রামের
কাপড় বিক্রেতা আলামিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কালাম সরদারের মেয়ে উর্মি আক্তারের সাথে আদমদীঘি উপজেলার সান্তাহার ইউপির রথবাড়ি তালপুকুর গ্রামের আনোয়ারের ছেলে আলামিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায় স্বামী আলামিনের সাথে তার স্ত্রী উর্মি আক্তারের পারিবারিক নানা বিষয়ে কলহ হতো। গতকাল বুধবার সকালে তাদের মধ্যে আবারও কলহের সৃষ্টি হলে অভিমান করে বেলা সাড়ে ১০ টায় উর্মি আক্তার তার শয়ন ঘরের
সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকে। এসময় তার পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় দেখে উর্মি আক্তারকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, উর্মি আক্তারের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট