1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া সান্তাহারে ওয়ার্ড বিএনপি'র কর্মী সমাবেশ অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন উল্লাপাড়ার বড় পাঙ্গাসীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত বগুড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

বগুড়া সান্তাহারে ওয়ার্ড বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের চা-বাগান মহল্লায় গতকাল রাতে বিএনপি’র এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৩ অক্টোবর) শুক্রবার বিকেল থেকে শুরু হয়ে রাত সাড়ে দশ ঘটিকা পর্যন্ত চলে কর্মী সমাবেশ। সান্তাহার পৌরসভার সাত নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক লিয়াকত আলীর আমন্ত্রণে গতকাল শুক্রবার রাতে সান্তাহার পৌর শহরের চা-বাগান মহল্লার রেলওয়ের মাঠে ওয়ার্ড বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘদিন পরে এই বিশাল কর্মী সমাবেশের আয়োজন করা হয়। সান্তাহার পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাত নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ময়েন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে বগুড়া জেলা বিএনপি’র সহ সভাপতি, আদমদীঘি উপজেলা বিএনপি’র সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার মাটি ও মানুষের প্রিয় নেতা, আগামী জাতীয়  নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আব্দুল মোহিত তালুকদার, সান্তাহার পৌর বিএনপি’র সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, জেলা বিএনপি’র সদস্য ফিরোজ মোহাম্মদ কামরুল হাসান, অ্যাডভোকেট ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া শহর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম জুয়েল, জেলা বিএনপি’র সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক লায়ন ফরিদ আহমেদ, বিএনপি নেতা জাহিদুল ইসলাম, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, যুগ্ম-আহবায়ক সৌরভ কুমার কর্মকার, শাহাজাহান আলী স্বপন, যুবদল নেতা মাহামুদুল আলম, সিদ্দিকুর রহমান তুফান, জাকিরুল ইসলাম জুয়েল, পৌর ছাত্রদল সভাপতি সোহাগ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক তুহিন ইসলামসহ সান্তাহার পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের কর্মী এবং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।   

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট