1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় খাল থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড উদ্ধার । - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

বগুড়ায় খাল থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড উদ্ধার ।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়া শহরের ছোটকুমিড়া এলাকায় একটি খাল থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট) দুপুরে পৌরসভার ১৫নং ওয়ার্ডের ঝোপগাড়ি মার্কাস মসজিদের পিছনে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মো. রাকিবুল রহমান ও তার বাবা আ. জলিল শেখ খালের পানি চলাচলের সুবিধার্থে আবর্জনা পরিষ্কার করার সময় কাপড়ে মোড়ানো একটি ব্যাগের ভেতর লোহার মতো বস্তু দেখতে পান। ব্যাগ খুলে তারা গ্রেনেড সদৃশ বস্তু দেখতে পেয়ে দ্রুত সদর থানায় খবর দেন। সংবাদ পেয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে চারটি গ্রেনেড উদ্ধার করেন। পরে আরও দুটি উদ্ধার করে মোট ছয়টি গ্রেনেড নিজেদের হেফাজতে নেন। খবর পেয়ে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডগুলোকে নিরাপদে পানিভর্তি বালতিতে সংরক্ষণ করে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের ধারণা, উদ্ধারকৃত গ্রেনেডগুলো বহু পুরোনো এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়কার হতে পারে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য জানানো হয়নি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট