1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল ও খাবার বিতরণ - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন উল্লাপাড়ার বড় পাঙ্গাসীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত বগুড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

বগুড়ায় খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে


আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বগুড়ায় দিনভর দোয়া মাহফিল করা হয়েছে। এদিন এতিমদের মাঝে খাবার বিতরণ করেন নেতারা। শুক্রবার (১৫ আগস্ট) বাদ জুম্মা শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, সহ সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের দলীয় নেতৃবৃন্দ। পরে মাদ্রাসার এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। বিকেলে শহরের রেলওয়ে স্টেশন পার্কিং চত্বরে দোয়া মাহফিলপূর্ব সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মদল সভাপতি আব্দুল আজিজ হিরা।
সদর উপজেলা প্রজন্মদল আহবায়ক শায়েস্তা খান ও সদস্য সচিব রেজাউল সরকার রেজার ব্যবস্থাপনায় আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন ইউনিটের নেতাকর্মী অংশ নেন। এদিন জেলার গাবতলী সারিয়াকান্দি, নন্দীগ্রাম, শাজাহানপুর, শেরপুর, কাহালু, আদমদিঘী, সোনাতলা, শেরপুর, ধুনট, দুপচাঁচিয়াসহ ১২ উপজেলায় দলটির সকল ইউনিট পৃথক আয়োজনে শহর, বাজার ও এলাকাভিত্তিক জামে মসজিদে দোয়া মাহফিল আয়োজন করে। শিবগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বরকতিয়া এতিমখানায় পবিত্র কুরআন খতম, মিলাদ ও বাদ জুম্মা জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম মানিক, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাস্টারসহ অনেকে। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকোসহ প্রয়াত সকল নেতাকর্মীর রুহের মাগফিরাত কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট