1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বাংলা সাহিত্যের অমর কবি, পল্লীকবি জসীমউদ্দীনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে “পল্লীকবি জসীমউদ্দীন পাঠাগার” এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

বাংলা সাহিত্যের অমর কবি, পল্লীকবি জসীমউদ্দীনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে “পল্লীকবি জসীমউদ্দীন পাঠাগার” এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
আজ সন্ধ্যায় বারিধারা পার্কে নব নির্মিত এ পাঠাগার উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. সলিমুল্লাহ খান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “পর্যায়ক্রমে ঢাকার পার্ক ও উন্মুক্ত স্থানে ৫০টি বুক ক্যাফে স্থাপন করা হবে, যা কমিউনিটির সক্রিয় অংশগ্রহণে পরিচালিত হবে। এসব পাঠাগার ও পাবলিক স্পেস ধীরে ধীরে সাংস্কৃতিক চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।”

প্রথিতযশা চিন্তাবিদ, লেখক ও বুদ্ধিজীবী অধ্যাপক ড. সলিমুল্লাহ খান তার বক্তব্যে বলেন, “আমাদের ইতিহাসপাঠ এতদিন ১৯৫২ সাল থেকে শুরু করা হয়েছে, সচেতনভাবে ১৯৪৭ সালকে এড়িয়ে যাওয়া হয়েছে। একপাক্ষিক ইতিহাস বর্ণনার এই সংকীর্ণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লীকবির পুত্র খুরশীদ আনোয়ার জসীম।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “জসীমউদ্দীনের বই পড়লে একজন মানুষ দেশপ্রেমিক ও মানবিক হয়ে উঠবে। এই পাঠাগার যুবসমাজকে মাদকমুক্ত রাখবে এবং একটি সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখবে।”

এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি ড. জহিরুল ইসলাম কচি।

অনুষ্ঠানে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বারিধারা সোসাইটির নির্বাহী কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং বারিধারা সোসাইটির সার্বিক সহযোগিতায় নির্মিত এ পাঠাগার স্থানীয় বাসিন্দাদের জন্য সাহিত্যচর্চা, পাঠাভ্যাস, গবেষণা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের নতুন দিগন্ত উন্মোচন করবে।

পাঠাগারটির মাধ্যমে বারিধারা সোসাইটির সকল বয়সী সদস্যদের মধ্যে পাঠাভ্যাস ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়বে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

(এডমিন)

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট