1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বেসিক ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) কোর্স’-এর সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন উল্লাপাড়ার বড় পাঙ্গাসীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত বগুড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

বেসিক ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) কোর্স’-এর সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
বুধবার (০৪ জুন ২০২৫ খ্রি.) সকালে ডিএমপির ট্রেনিং একাডেমিতে ‘বেসিক ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) কোর্স’-এর সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াট টিমের ১৭ জন পুলিশ সদস্য নিয়ে মিরপুর-১৪-এ অবস্থিত সোয়াট শ্যুট হাউসে ২৮ দিনব্যাপী এই কোর্স গত ৩ মে ২০২৫ খ্রি. থেকে শুরু হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম পুলিশ কমিশনার (ট্রেনিং) সুলতানা নাজমা হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার (প্ল্যানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট) মোহাম্মদ মাসুদ রানা। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের সাহস ও সক্ষমতার প্রতীক ডিএমপি। রাষ্ট্রের যেকোনো সংকটে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াট টিম প্রয়োজনীয় সময়ে দ্রুত সাড়া দেয়। এ লক্ষ্যে তারা দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে পেশাদারিত্ব ও সময়োপযোগী দক্ষতা অর্জন করছে। এরই অংশ হিসেবে ডিএমপির ট্রেনিং একাডেমি সোয়াট টিমের কনস্টেবল থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার পর্যায়ের সদস্যদের নিয়ে এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট