1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে ডাকাত সন্দেহে চারজনকে পিটুনি। - নব দিগন্ত ২৪
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে ডাকাত সন্দেহে চারজনকে পিটুনি।

নাজমুল শেখ
  • প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল শেখ, মাদারীপুর প্রতিনিধি৷

মাদারীপুরের শিবচরে ‘ডাকাত’ সন্দেহে চার ব্যক্তিকে
আটক করে পিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। পরে
পুলিশ তাঁদের আটক করে হাসপাতালে নিয়ে যায়।
আজ রোববার ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাচ্চর
এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর পাঁচটার
দিকে এক্সপ্রেসওয়ের পাচ্চর গোলচত্বরে একটি
অ্যাম্বুলেন্স থেকে চার ব্যক্তি নামেন। তাঁদের গতিবিধি
সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাঁদের নাম-
পরিচয় জানতে চান। তাঁদের কথায় অসংগতি ছিল।
একপর্যায়ে ওই চারজনের একজন হঠাৎ ছুরি বের করে
স্থানীয় এক ব্যক্তিকে আঘাতের চেষ্টা করেন। এ সময়
স্থানীয় লোকজন ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুরু
করেন। তখন আশপাশের মানুষ জড়ো হতে থাকেন।
উত্তেজিত জনতা তাঁদের পিটুনি দেন। খবর পেয়ে পুলিশ
আহত ওই চার ব্যক্তিকে উদ্ধার করে শিবচর স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে যায়।

আটক চারজন হলেন বাগেরহাটের মোল্লারহাট
উপজেলার কাচনা এলাকার মৃত সিরাজ মীরের ছেলে
সোহরাব মীর (২৫), একই এলাকার নুরু মীরের ছেলে
মেহেদী মীর (২৪), ভান্ডারখোলা এলাকার মৃত
শাহজাহান শেখের ছেলে বশির শেখ (২৮) ও নগরকান্দি
এলাকার কবির শেখের ছেলে রাজু শেখ (২৮)।
ঘটনার প্রত্যক্ষদর্শী রাকিব হাসান বলেন, একটা
অ্যাম্বুলেন্সে করে ওই চারজন পাচ্চর গোলচত্বরে নেমে
আশপাশে ঘোরাঘুরি করছিলেন। ওই চারজনের সঙ্গে
স্থানীয় ব্যবসায়ীদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে
একজন ছুরি দিয়ে আঘাত করেন। তখন ওই চারজনকে
আটক করা হয়। অ্যাম্বুলেন্সটি নিয়ে তাঁদের সঙ্গে থাকা
অন্যরা পালিয়ে যান।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ
বলেন, আজ ভোরে পাচ্চর গোলচত্বর এলাকায়
‘ডাকাত’ সন্দেহে স্থানীয় লোকজন চার ব্যক্তিকে পিটুনি
দেন। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় চারজনকে
উদ্ধার করে। তাঁদের কাছ থেকে একটি ছুরি জব্দ করা
হয়েছে। আহত অবস্থায় চারজনকে পুলিশি হেফাজতে
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া
হয়েছে। এ ব্যাপারে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা
নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট