1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাদারীপুরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ইমামের মৃত্যু - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

মাদারীপুরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ইমামের মৃত্যু

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

মেহেদি হাসান সোহেল, স্টাফ রিপোর্টার।
মাদারীপুরের শিবচরে ফজরের নামাজ পড়াতে যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাওলানা আব্দুর রহমান (৩৭) নামে একজন মসজিদের ইমাম নিহত হয়েছেন। শিবচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোমবার (১৮ আগস্ট) সকালে শিবচর উপজেলা দক্ষিণ বাশঁকান্দি ইউনিয়নে বাঁশকান্দি শেখপুর আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান শিবচর উপজেলা দক্ষিণ বাশঁকান্দি ইউনিয়নের মৃত হাকিম আলী হাওলাদারের ছেলে। তিনি বাঁশকান্দি ইউনিয়ন পঞ্চগ্রামের একটি মসজিদের ইমমামতি করতেন।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, আবদুর রহমান প্রতিদিনের মতো সোমবারও ভোরে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ফজরের নামাজের ইমামতি করার জন্য মসজিদের উদ্দশ্যে রওনা হয়। বাঁশকান্দি শেখপুর আঞ্চলিক সড়কে পঞ্চগ্রামের মসজিদে যাওয়ার পথে আব্দুল জব্বার শিকদারের বাড়ির সামনে রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়।

এ সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পান আবদুর রহমান। পরে এলাকাবাসী আহত অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট