1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর প্রধান ডাকঘর থেকে নাইট গার্ড রবিউল ইসলামের মরদেহ উদ্ধার - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

যশোর প্রধান ডাকঘর থেকে নাইট গার্ড রবিউল ইসলামের মরদেহ উদ্ধার

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোরের প্রধান ডাকঘর থেকে নাইটগার্ড রবিউল ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ধুয়াইল গ্রামের আকবর আলীর ছেলে। রাতে ডিউটি করতে আসেন। সকালে সহকর্মীরা দেখেন তার মরদেহ পড়ে আছে পেছনের একটি নির্মাণাধীন ঘরে। পরে পুলিশকে খবর দেয়া হয় ।

রবিউলের শ্যালক শামীম জানান, তার দুলাভাই মাগুরা থেকে মাস দুয়েক আগে বদলি হয়ে আসেন। তার এক মেয়ে, এক ছেলে স্ত্রী মাগুরায় থাকেন। কেন এমনটি হয়েছে তারা বুঝতে পারছেন না।

এ বিষয়ে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ের সুপার মনিরুল আল নূর জানান, রবিউল তাদের নাইটগার্ড ছিলেন। রাতে সে নিয়মিত ডিউটি করেন। পাশে নির্মাণাধীন একটি ভবন রয়েছে। সকালে ওই ভবনের নিচতলার একটি রুমে রবিউলের মরদেহ পড়ে থাকতে দেখেন সহকর্মীরা। পরে তাদেরকে খবর দিলে বিষয়টি পুলিশকে জানানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রুবেলের গলায় দড়ি পেঁচানো ছিল। দেখে মনে হচ্ছে ঝুলে আত্মহত্যা করেছে। ওই রশি চিকন হয় পড়ে গেছে । এতে তার মাথাও ফেটে গেছে।

এলাকায় উৎসুক জনতা ভিড় করেছে প্রধান ডাকঘরে। আত্মহত্যা নাকি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে তা নিয়ে ধ্রুম্রজাল সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান, পুলিশ খোঁজখবর নিচ্ছে। প্রতিষ্ঠানের বিভিন্ন সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে। লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট