1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর বেনাপোলে দৌলতপুর উত্তরপাড়া নামক গ্রামে নিজ বাড়িতে বিজিবির অভিযানে অস্ত্রসহ এক ব্যক্তি আটক - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন উল্লাপাড়ার বড় পাঙ্গাসীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত বগুড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

যশোর বেনাপোলে দৌলতপুর উত্তরপাড়া নামক গ্রামে নিজ বাড়িতে বিজিবির অভিযানে অস্ত্রসহ এক ব্যক্তি আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
বেনাপোল সীমান্তে আবারও বিজিবির সফল অভিযানে অস্ত্র উদ্ধারসহ আতাউর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটক ব্যক্তির নাম মোঃ আতাউর রহমান, তিনি যশোরের শার্শা উপজেলায়, বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়নের দৌলতপুর উত্তরপাড়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে।

২১ বিজিবির অধিনায়ক লেঃ মোহাম্মদ খুরশীদ আনোয়ার পিবিজিএম পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে,অত্র ব্যাটালিয়নের অধীনস্থ দৌলতপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় আতাউর রহমানের বাড়িতে অবৈধ অস্ত্র রক্ষিত আছে।
উক্ত সংবাদের ভিত্তিতে অধিনায়কের সার্বিক দিক নির্দেশনায় দৌলতপুর বিওপি’র বিওপির ০১টি চৌকষ টহল দল ২৮ অক্টোবর ভোর ৫ ঘটিকায় সীমান্ত পিলার ১৭/৯ এস হতে, আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর উত্তরপাড়া নামক স্থানে আটক আসামীর বাড়িতে,। অভিযান পরিচালনা করে তার ঘরের পার্শ্বে ধানের গোলার মধ্যে পলিথিন দিয়ে মোড়ানো অভিনব কায়দায় লুকায়িত ০১ টি পিস্তল উদ্ধার করা হয়।

বিজিবির হিসাব অনুযায়ী উদ্ধারকৃত অস্ত্রের আনুমানিক মূল্য ১০,০০০ (দশ হাজার) টাকা ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযান শেষে তাকে অস্ত্রসহ আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট