1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর বেনাপোলে নিখোঁজের ১২ দিন পরেও খোঁজ মেলেনি মাদ্রাসা শিক্ষার্থী তামিম - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় বিধবাকে সমাজচ্যুত করার অভিযুক্ত প্রভাবশালী সৎ ছেলে-নাতি ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বিদেশি পিস্তল, গুলি,ম্যাগাজিন ও প্রাইভেট কারসহ ২ জনকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা

যশোর বেনাপোলে নিখোঁজের ১২ দিন পরেও খোঁজ মেলেনি মাদ্রাসা শিক্ষার্থী তামিম

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোরের বেনাপোলে ১২ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা পড়ুয়া কিশোর তামিম। ছেলের সন্ধান চান অসহায় পিতা। ছেলেকে হারিয়ে দ্বারে দ্বারে ঘুরছে পিতা আব্দুর রহমান। তার ছেলে মো. তামিম (১৪) বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর এলাকার এনামুল হাসান বিন নুর ক্যাডেট মাদ্রাসার ছাত্র।

জানা যায়, গত ১৯ জুন রাত অনুমান ৮ টার দিকে মাদ্রাসা হতে বের হয়ে আর ফিরে আসেনি। এ ব্যাপারে তামিমের পিতা বেনাপোল পোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মাদ্রাসা ছাত্র তামিমের অসহায় পিতা আব্দুর রহমান বলেন, আমার একমাত্র ছেলে তামিম বেনাপোলের কাগজপুকুর এনামুল হাসান বিন নুর ক্যাডেট মাদ্রাসায় গত এক বছর যাবত লেখাপড়া করে আসছে। গত ১৯ রাত অনুমান ৮ টার দিকে মাদ্রাসা হতে সকলের অগোচরে বের হয়ে কোথায় চলে গেছে কেউ বলতে পারছে না। মাদ্রাসার সিসিটিভি ফুটেজে মাদ্রাসা থেকে বের হতে দেখা গেছে।

তিনি বলেন, আমার ছেলে বাড়িতে বা মাদ্রাসার আর ফিরে আসেনি। আমার পরিবারের সদস্যরা এবং মাদ্রাসা কর্তৃপক্ষ মিলে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে ছেলের কোথাও সন্ধান পাওয়া যায়নি। আমার ছেলে কিছু দিন যাবত উক্ত মাদ্রাসায় লেখাপড়া করবে না বলে বিভিন্ন বায়না ধরত। আমার ধারনা আমার ছেলে মাদ্রাসায় পড়বে না বলে সকলের অগোচরে অন্য কোথাও চলে গেছে। আমি সকলের সহযোগিতা কামনা করছি। আমার খুঁজে পাওয়ার জন্য সকলের সহযোগীতা কামনা করছি ।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, নিখোঁজ মাদ্রাসা ছাত্রটির পিতা থানায় একটি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন। সর্বাত্বক চেষ্টা করা হচ্ছে ছেলেটিকে খুঁজে পাওয়ার জন্য।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট