1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর মনিরামপুর সাথী আক্তার হত্যার ২৪ ঘন্টার মধ্যে মূলরহস্য উদঘাটন সহ হত্যা কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার-০২ - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

যশোর মনিরামপুর সাথী আক্তার হত্যার ২৪ ঘন্টার মধ্যে মূলরহস্য উদঘাটন সহ হত্যা কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার-০২

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
গত ইং ২৮/০৪/২০২৫খ্রিঃ সকাল অনুমান ০৯:০০ ঘটিকায় মনিরামপুর থানা পুলিশ জানতে পারে যে, অত্র থানাধীন খাটুয়াডাঙ্গা গ্রামস্থ আব্দুর রশিদ @ মিন্টুর চাতাল ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় একটি লাশ পড়ে আছে।

এমন তথ্যের ভিত্তিতে মনিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সরেজমিনে দেখতে পায় ভিকটিম সাথী আক্তার @ স্বরুপজান (৩৫) এর মৃতদেহ পড়ে আছে এবং তার শরীরের মাথা সহ বিভিন্ন স্থানে একাধিক ধারালো অস্ত্র দ্বারা আঘাতের চিহ্ন রয়েছে।

পরবর্তীতে থানা পুলিশ লাশটি উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

এসংক্রান্তে ভিকটিমের ভাই মোঃ শহিদুল ইসলাম (৪৪) বাদী হয়ে মনিরামপুর থানায় এজাহার দায়ের করলে মামলা নং-১৬, তাং-২৮/০৪/২০২৫ খ্রিঃ, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।

ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় ঘটনার মূলরহস্য উদঘাটন সহ জড়িতদের গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে নির্দেশনা প্রদান করলে মণিরামপুর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা(ডিবি), এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সমন্বয়ে কয়েকটি টিম ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে সারা রাত যৌথ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে হত্যায় জড়িত ভিকটিমের স্বামী আব্দুর রশিদ @ মিন্টু এবং অপর আসামি ভিকটিমের সৎ ছেলে জিসান(২২) কে অভয়নগর থানাধীন শংকরপাশা এলাকা হতে গ্রেফতার করে।

ধৃত আসামিদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাদের স্বীকারোক্তি মতে আসামিদ্বয়ের বসতবাড়ী থেকে হত্যা কাজে ব্যবহৃত কুড়াল ও শীলের নড়া উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

প্রাথমিকভাবে জানা যায় ভিকটিমের সাথে আসামিদের পারিবারিক দ্বন্দ্বের জেরে হত্যা কান্ডটি ঘটিয়েছে।

এসংক্রান্তে ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের নাম ও ঠিকানাঃ
১। আব্দুর রশিদ @ মিন্টু, পিতা- জাহাতাব সরদার, , সাং- খাটুয়াডাঙ্গা, থানা- মণিরামপুর জেলা-যশোর (ভিকটিমের স্বামী),
২। জিসান (২২), পিতা- আব্দুর রশিদ @ মিন্টু, সাং- খাটুয়াডাঙ্গা, থানা- মণিরামপুর জেলা-যশোর(ভিকটিমের সৎ ছেলে)।

উদ্ধারঃ
১।কুড়াল
২।শীলের নড়া

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট