1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর মুড়লী মোড় এলাকা থেকে ১ কেজি ২০ গ্রাম ওজনের ৮টি স্বর্ণসহ ১ জন পাচারকারীকে আটক করেছে বিজিবি - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় বিধবাকে সমাজচ্যুত করার অভিযুক্ত প্রভাবশালী সৎ ছেলে-নাতি ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বিদেশি পিস্তল, গুলি,ম্যাগাজিন ও প্রাইভেট কারসহ ২ জনকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা

যশোর মুড়লী মোড় এলাকা থেকে ১ কেজি ২০ গ্রাম ওজনের ৮টি স্বর্ণসহ ১ জন পাচারকারীকে আটক করেছে বিজিবি

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
আজ ২৬/১০/২০২৫ ইং যশোরের বিজিবির অভিযানে মুড়লী মোড় এলাকা থেকে স্বর্ণের বার ও স্বর্ণের আংটিসহ এক পাচারকারীকে আটক করেছে। রোববার ভোর ৬টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি’র সার্বিক দিক নির্দেশনায় যশোর-খুলনা মহাসড়কের মুড়লী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে ব্যক্তিকে আটক করা হয়। আটক শেখ অলিউল্লা সাতক্ষীরা সদর উপজেলার মধ্য কোটিয়া গ্রামের শেখ আরিজুল্লার ছেলে।

অভিযানে ১ কেজি ২০ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার ও ১.৪৫ গ্রাম ওজনের ১টি স্বর্ণের আংটি, ১টি মোবাইল ফোন এবং নগদ ১,৭৬০ টাকা জব্দ করা হয়। স্বর্ণের বারগুলো অলিউল্লাহ কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৮৩ লাখ ২ হাজার ৩৪১ টাকা এবং অন্যান্য জিনিসসহ মোট মূল্য ১ কোটি ৮৩ লাখ ২৪ হাজার ১০১ টাকা বলে জানায় বিজিবি।
এই বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অলিউল্লাহ জানায়, সে ঢাকা থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। সে আরও জানায়, ঢাকার যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করেছিল। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট