1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর শার্শা থানা পুলিশের অভিযানে শার্শা থানাধীন ছোট মান্দারতলার শিমুলতলা নামক স্থান হতে অনুমান ৯০ লি. গ্রীন অয়েল ও ০১টি চোরাই ট্রলি সহ গ্রেফতার-৪ - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
উল্লাপাড়া ব্র্যাক ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ২১,০০০ পিস ইয়াবাসহ শ্যামপুর থানাধীন ধোলাইপাড় এলাকা থেকে ২ মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ বগুড়া সান্তাহারে ধানের শীষে ভোট চেয়ে বিএনপির নেতা-কর্মীদের মিছিল ও গণসংযোগ বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী রতন ও ডাকাত সর্দার আশরাফ গ্রেপ্তার বগুড়ায় সেনা অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্রিফিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই

যশোর শার্শা থানা পুলিশের অভিযানে শার্শা থানাধীন ছোট মান্দারতলার শিমুলতলা নামক স্থান হতে অনুমান ৯০ লি. গ্রীন অয়েল ও ০১টি চোরাই ট্রলি সহ গ্রেফতার-৪

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে


মনা যশোর প্রতিনিধিঃ
বাদী মোঃ শরিফুল ইসলাম (৪০), পিতা- মোঃ আব্দুর রউফ সরদার, সাং-ভালুকা চাঁদপুর, থানা-সাতক্ষীরা, জেলা-সাতক্ষীরা, এ/পি সাং-শার্শা (বাজার), থানা-শার্শা, জেলা-যশোর এজাহার দায়ের করেন, তিনি ট্রেক্স বক্স কোম্পানী, ঢাকা এর ম্যানেজার হিসাবে যশোরে দায়িত্বে আছে। ইং ৩০/০৮/২০২৫ তারিখ রাত অনুমান ১২.৩০ ঘটিকার সময় আসামীরা পরষ্পর যোগসাজসে পরিকল্পিতভাবে শার্শা থানাধীন হরিনাপোতা সাকিনস্থ সোনামুখি প্রাথমিক বিদ্যায়ের মাঠ থেকে একটি প্লাস্টিকের ড্রামে ভর্তি অবস্থায় অনুমান ৯০ লিটার গ্রিন অয়েল (বিটুমিন মিক্সার), যাহার মূল্য অনুমান ১০,০০০/- (দশ হাজার) টাকা একটি ট্রলি যোগে চুরি করে নিয়ে গেছে।

এসআই(নিঃ)/এসএম কামরুল ইসলাম, এএসআই(নিঃ)/মোঃ আবুল কাশেম সঙ্গীয় অফিসার-ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে ইং- ৩০/০৮/২০২৫ খ্রিঃ তারিখ রাত্র ০১.৩৫ ঘটিকায় স্থানীয় বাওড় (মাছের ঘের) পাহারাদারগণদের সহায়তায় শার্শা থানাধীন ছোট মান্দারতলার শিমুলতলা নামক স্থান হতে আসামীদের হেফাজত হতে জব্দ তালিকা মূলে চোরাই মালামাল (ক) একটি প্লাস্টিকের ড্রামে রক্ষিত অনুমান ৯০ লিটার গ্রীন অয়েল (বিটুমিন মিক্সার) ও (খ) ০১(এক) টি পাওয়ার ট্রিলার (টলি) উদ্ধার পূর্বক জব্দ করে।

গ্রেফতারকৃত আসামীদের ইং ৩০/০৮/২০২৫ খ্রিঃ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

রুজুকৃত মামলা নম্বর ও ধারাঃ
শার্শা থানার মামলা নং-২১, তারিখ-৩০/০৮/২০২৫ খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড-১৮৬০ রুজু করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম-ঠিকানাঃ

১। মোঃ আলিম হোসেন (৩৭)
পিতা-মৃত জা বক্স মন্ডল
সাং-কায়েমকোলা
থানা-ঝিকরগাছা
জেলা-যশোর।
০২। মোঃ ইমরান হোসেন (৩২)
পিতা-সমুজ আলী মন্ডল
সাং-বাথানগাছি
থানা-মহেশপুর
জেলা- ঝিনাইদহ।
০৩। মোঃ মনিরুজ্জামান (৩৮)
পিতা-নুর ইসলাম মন্ডল
সাং- কায়েমকোলা
থানা-ঝিকরগাছা
জেলা-যশোর।
০৪। মোঃ বিল্লাল হোসেন (৩৫)
পিতা-মৃত আমানউল্লাহ সরদার
সাং-মাছখোলা (পশ্চিমপাড়া)
থানা-সাতক্ষীরা সদর
জেলা-সাতক্ষীরা।

উদ্ধারঃ
ক) একটি প্লাস্টিকের ড্রামে রক্ষিত অনুমান ৯০ লিটার গ্রীন অয়েল (বিটুমিন মিক্সার)
(খ) ০১(এক) পাওয়ার ট্রিলার (টলি)

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট