1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রংপুরের বদরগঞ্জে রিকশায় দ্বিগুণ ভাড়া, শিক্ষার্থী ও সাধারণ মানুষ ভোগান্তিতে - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার

রংপুরের বদরগঞ্জে রিকশায় দ্বিগুণ ভাড়া, শিক্ষার্থী ও সাধারণ মানুষ ভোগান্তিতে

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

বদরগঞ্জ প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জ পৌরসভার বিভিন্ন সড়কে রিকশা ভাড়ার অনিয়ম দিন দিন বাড়ছে। যাত্রীদের অভিযোগ, অল্প দূরত্বে ১০ টাকার ভাড়া হলেও রিকশাওয়ালারা জোর করে ২০ টাকা নিচ্ছে। এতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা নিত্যদিনই ভোগান্তির শিকার হচ্ছেন।

সাধারণ শিক্ষার্থীরা ও মানুষরা বলেন, “আগে ১০ টাকা ভাড়া দিলেই রিকশা পাওয়া যেত। এখন চালকেরা দ্বিগুণ ভাড়া দাবি করছে। টাকা কম দিলে তর্কে জড়ায়, এমনকি মাঝপথে নামিয়ে দেওয়ার ঘটনাও ঘটছে।”

এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। প্রতিদিন অতিরিক্ত ভাড়া গুনতে হওয়ায় তাদের পড়াশোনার খরচের ওপরও চাপ পড়ছে। বাজার ও হাসপাতালগামী সাধারণ মানুষও ক্ষোভ প্রকাশ করেছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ ধরনের ভাড়া অনিয়ম চললেও পৌর কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে রিকশাওয়ালারা সুযোগ নিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে।

শিক্ষার্থী ও সাধারণ মানুষের দাবি, অবিলম্বে নির্ধারিত ভাড়া তালিকা প্রণয়ন করে কঠোর নজরদারির ব্যবস্থা গ্রহণ করতে হবে। নইলে দ্বিগুণ ভাড়ার এ ভোগান্তি আরও বাড়বে এবং জনজীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট