1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানী মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযান; দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ২২। - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

রাজধানী মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযান; দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ২২।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিবেদকঃ
অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে দেশীয় অস্ত্র ও অবৈধ মাদকসহ গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ

গ্রেফতারকৃতরা হলো- ১। মহিউদ্দিন (২১) ২। আসাদুজ্জামান রকি (২৪) ৩। আরিফুর রহমান (২৩) ৪। সুমন ওরফে রগ কাটা সুমন (২২) ৫। হাদিস (২১) ৬। আ: রব (২৭) ৭। নাজমা (২৭) ৮। বাপ্পি (২৫) ৯। রাহিম(২০) ১০। সোলাইমান সাদ (৩৫) ১১। হালিম (৩৫) ১২। সুলতান (৫০) ১৩। আওলাদ (৩১) ১৪। কবির (২৪) ১৫। আশিক (৩২) ১৬। হামিদুল (২১) ১৭। সূর্য (২৪) ১৮। কৃষ্ণ (২১) ১৯। শিহাব (২২) ২০। অপূর্ব (২২) ২১। মহব্বত (২৪) ও ২২। হারুন অর রশীদ (৪৮)।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, শনিবার (২৪ মে ২০২৫ খ্রি.) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে থানা এলাকার বিভিন্ন স্থান হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পেশাদার মাদক কারবারি, ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৫০০ গ্রাম গাঁজা, ২৯৫ পিস ইয়াবা, একটি চাপাতি, দুটি মোবাইল ফোন ও নগদ ১৯৫০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে মোহাম্মদপুর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট