1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানী মোহাম্মদপুরের ছিনতাইয়ের ঘটনায় পলাতক এক ছিনতাইকারীকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে আটক - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

রাজধানী মোহাম্মদপুরের ছিনতাইয়ের ঘটনায় পলাতক এক ছিনতাইকারীকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় পলাতক থাকা ছিনতাই চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি তেজগাঁও বিভাগ । গ্রেফতারকৃতের নাম- মো. আজিজুল (২০) ।

সোমবার (০৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১.৩০ ঘটিকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করে ডিবি তেজগাঁও বিভাগের একটি চৌকস দল ।

ডিবি তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (০৮ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ০৪.০০ ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা হাউজিং ১৩ নং রোডের পশ্চিম প্রান্তে নদীর পাড়ের ওয়াকওয়েতে ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয় জনতা দুইজনকে ধরে গণপিটুনি দেয়। এতে ইয়ামিন (২৩) নামের একজন ঘটনাস্থলেই মারা যায় এবং ফাহিম (২৩) নামে অপর একজন গুরুতর আহত হয়। খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত ইয়ামিনের মরদেহ মর্গে রয়েছে এবং আহত ফাহিম আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

ডিবি তেজগাঁও বিভাগ সূত্রে আরো জানা যায়, ঘটনার পর থেকে পলাতক থাকা আজিজুলকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করে ডিবি তেজগাঁও বিভাগের একটি চৌকস দল।

গ্রেফতারকৃত আজিজুল এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট