1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানীর ধোলাইপাড়ে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের তিন সদস্য গ্রেফতার। - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

রাজধানীর ধোলাইপাড়ে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের তিন সদস্য গ্রেফতার।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর ধোলাইপাড় এলাকায় ডেলটা হাসপাতালের সম্মুখে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিএমপির শ্যামপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। শ্যামপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ-উর-রহমান মাসুম (৪৮) ২। কদমতলী থানা যুবলীগের সদস্য আহসান কবির আদর (৩১) ৩। কদমতলী থানা যুবলীগের সদস্য ইদ্রিস আলী ঈশান (২২)।

শ্যামপুর থানা সূত্রে জানা যায়, গত (৩১ মে ২০২৫ খ্রি.) শনিবার বিকাল অনুমান ০২.৫৫ ঘটিকায় ঢাকা-মাওয়া মহাসড়কের ধোলাইপাড়ে ডেলটা হাসপাতালের সম্মুখে রাস্তার উপর হতে তিন জনকে গ্রেফতার করা হয়।

শ্যামপুর থানা সূত্রে আরও জানা যায়,শনিবার বিকাল আনুমানিক ০২.৫৫ ঘটিকায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কিছু লোক সরকার বিরোধী মিছিল করার জন্য সমবেত হলে তাৎক্ষণিক ঘটনাস্থল হতে তিন জনকে গ্রেফতার করা হয় এবং অন্যান্যরা দৌড়ে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা সহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শ্যামপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট