1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ৯ নেতাকর্মীকে আটক করেছে ডিবি পুলিশ - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ৯ নেতাকর্মীকে আটক করেছে ডিবি পুলিশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে


মনা নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও নয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ।

গ্রেফতারকৃতরা হলো- ১। ঢাকা মহানগর দক্ষিণ শ্যামপুর থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম (৫২) ২। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাহাত আল ইমতিয়াজ (২৮) ৩। রমনা থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাতেমা আলম (৪৫) ৪।  মাদারীপুর জেলার শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের যুবলীগের সভাপতি মো: আনোয়ার হোসেন (৫৪) ৫। কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সিকদার (৪৫) ৬। ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের উপ-ধর্ম  বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ (৩১) ৭। কেআইবি ও শী-শেল ইউনিট আওয়ামী লীগের গোপন ট্রেনিং এর ওবিটি এন্ড এসটিএম  সদস্য ইসা আহমেদ (২৩) ৮। মোহাম্মদপুর থানাধীন ৩২ নং ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আব্দুর রাজ্জাক (৪৩) ৯। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য  মো: এরশাদুল কবির আবিদ  (৪২)।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ০৭.৩০ ঘটিকায় শহিদুল ইসলামকে মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকা থেকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম।  আল ইমতিয়াজকে একই তারিখ রাত আনুমানিক ০৮:০০ ঘটিকায়  ধানমন্ডি  থানা এলাকায় অভিযান  পরিচালনা করে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের অন্য একটি টিম। রাত আনুমানিক ০৯:০০ ঘটিকায় রমনা এলাকায় অভিযান পরিচালনা করে ফাতেমা আলমকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগ। অন্যদিকে রাত আনুমানিক  ১১:১৫  ঘটিকায় খিলগাঁও থানাধীন তালতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেনকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগ। রাত আনুমানিক  ১১:৪৫ ঘটিকায় আবদুল্লাহ সিকদারকে  শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম। একই তারিখ রাত আনুমানিক ১১:৫৫ ঘটিকায় যাত্রাবাড়ী এলাকা থেকে মোঃ আব্দুল্লাহকে   গ্ৰেফতার করে ডিবি সাইবার বিভাগ ।

অপরদিকে (২ সেপ্টেম্বর ২০২৫) আরেক অভিযানে রাত আনুমানিক ০২:০০ ঘটিকায় ডিবি মিরপুর বিভাগের একটি টিম ধানমন্ডি ঝিগাতলা এলাকা থেকে ইসা আহমেদকে গ্রেফতার করে। রাত আনুমানিক  ০০:৫৫  ঘটিকায় হাজারীবাগ থানাধীন পূর্ব রায়েরবাজার এলাকা থেকে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগের একটি টিম। ভোর আনুমানিক ০৫:১৫ ঘটিকায় মো: এরশাদুল কবির আবিদকে মালিবাগ এলাকা হতে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগ । 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট