1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই পিক-আপসহ গাড়ি চোর চক্রের এক সদস্য আটক - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই পিক-আপসহ গাড়ি চোর চক্রের এক সদস্য আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে গাড়ি চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ওয়ারী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মানিক চৌধুরী (৩৯)।

আজ বুধবার (১১ জুন ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক ২:৩০ ঘটিকায় যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওয়ারী থানা সূত্রে জানা যায়, গত ৭ জুন ২০২৫ খ্রি. ঢাকার ওয়ারী থানাধীন লাল মোহন সাহা স্ট্রীটস্থ ধোলাইখাল হাজী ম্যানসনের সামনে থেকে একটি জ্যাক পিকআপ অজ্ঞাতনামা চোর/চোরেরা চুরি করে নিয়ে যায়। পিকআপটির মালিক সম্ভাব্য সকল স্থানে পিকআপটি খোঁজাখুঁজি করে না পেয়ে ডিএমপির ওয়ারী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার রুজুর প্রেক্ষিতে সহকারী পুলিশ কমিশনার (ওয়ারী জোন) মাসুম সরদার এর নেতৃত্বে ওয়ারী থানার একটি চৌকস টিম গোপন সংবাদ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে চুরির ঘটনায় জড়িত মানিক চৌধুরীকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেওয়া স্বীকারোক্তি ও দেখানো মতে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন পূর্ব ধর্মশুর এলাকা হতে বাদীর চুরি হওয়া পিকআপটি উদ্ধার করা হয়।

ওয়ারী থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত মানিককে জিজ্ঞাসাবাদে জানায় সে তার অন্যান্য ২/৩ জন সহযোগীদের নিয়ে গত ৭ জুন ২০২৫ খ্রি. বিকেলল আনুমানিক ০৪:০০ ঘটিকায় ওয়ারী থানাধীন লাল মোহন সাহা স্ট্রীটস্থ ধোলাইখাল হাজী ম্যানসনের সামনে পাকা রাস্তার উপর হতে পিকআপটি চুরি করে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন পূর্ব ধর্মশুর এলাকায় রেখে আসে।

গ্রেফতারকৃত মানিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট