1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রেলওয়ে লেবার শ্রমিকদের ওপর হামলার সংবাদ প্রকাশ করায় বেনাপোল আনন্দ টেলিভিশন ও দৈনিক কল্যাণের সাংবাদিককে হুমকি প্রতিবাদে মানববন্ধন - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

রেলওয়ে লেবার শ্রমিকদের ওপর হামলার সংবাদ প্রকাশ করায় বেনাপোল আনন্দ টেলিভিশন ও দৈনিক কল্যাণের সাংবাদিককে হুমকি প্রতিবাদে মানববন্ধন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ যশোর বেনাপোল রেলওয়ে লেবার শ্রমিকদের.উপর হামলার সংবাদ প্রকাশ করায় আনন্দ টেলিভিশন ও দৈনিক কল্যাণের বেনাপোল প্রতিনিধি এবং শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন পক্ষী-কে মোবাইল ফোনে হুমকি প্রদান ও অকথ্য ভাষায় গালিগালাজ করার প্রতিবাদে মানববন্ধন করেছে শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ সহ সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।

বুধবার ২৫ জুন বিকাল ৪টার সময় বেনাপোল কাস্টমস হাউজের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করে সাংবাদিকরা।

গত ২১ জুন বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় সংবাদ প্রচার হলে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সবুর হোসেন মোবাইল ফোনে সাংবাদিক আইয়ুব হোসেন পক্ষীর উপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ ও হুমকিধামকি প্রদান করে।

এ ঘটনায় জীবনের নিরাপত্তার স্বার্থে গত ২১ জুন রাতে বেনাপোল পোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি। উক্ত ঘটনাটি শার্শা উপজেলা সাংবাদিক সমাজে বিরুপ প্রভাব পড়ায় সন্ত্রাসী সবুর হোসেনকে আইনের আওতায় আনা সহ বিচারের দাবি করেন নির্যাতিত রেলওয়ে লেবার শ্রমিক সহ সর্বস্তরের সংবাদকর্মীরা।

এসময় সাংবাদিক ঐক্য পরিষদ সহ শার্শা উপজেলার সর্বস্তরের সাংবাদিক ও নির্যাতিত রেলওয়ে লেবার শ্রমিকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক লোকসমাজের বেনাপোল প্রতিনিধি মনিরুল ইসলাম মনি দৈনিক সমকালের বেনাপোল প্রতিনিধি সাজেদুর রহমান ও সময় টিভির স্টাফ রিপোর্টার মোঃ আজিজুল হক ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট