1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
শ্যামপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৯ মামলার আসামি অনিক পান্নাসহ ১১ ছিনতাইকারী গ্রেফতার। - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

শ্যামপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৯ মামলার আসামি অনিক পান্নাসহ ১১ ছিনতাইকারী গ্রেফতার।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর শ্যামপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৯ মামলার আসামি চিহ্নিত ছিনতাইকারী অনিক পান্নাসহ ১১ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির শ্যামপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১। অনিক পান্না (৩৫) ২। মোঃ আল-আমিন (১৯) ৩। শুভ শেখ (৩০) ৪। মোঃ সুজন চৌধুরী (২৮) ৫। মোঃ শাকিল (১৯) ৬। মোঃ মিরাজ হোসেন (২০) ৮। মোঃ জিয়ানুর রহমান (৩৪) ৮। মোঃ দুলাল মিয়া (৪০) ৯। মোঃ রফিকুল ইসলাম মিলন (৩০) ১০। মোঃ সজিব শেখ ওরফে প্রকাশ সৈকত ও ১১। রুবেল ।

শ্যামপুর থানা সূত্রে জানা যায়, শ্যামপুর থানার বিশেষ টহল ও ছিনতাই প্রতিরোধ টিম মে ২০২৫ খ্রি. মাসের বিভিন্ন তারিখে অভিযান পরিচালনা করে উল্লিখিত ছিনতাইকারীদের গ্রেফতার করে।

থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা সবাই পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত অনিক পান্নার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ১৯টি মামলা রয়েছে ।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট