1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সলঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষক ছালাম আহত - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন উল্লাপাড়ার বড় পাঙ্গাসীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত বগুড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

সলঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষক ছালাম আহত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গায় হেরোইন বহনের অভিযোগে জনতার ধাওয়া খেয়ে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মিশু গাড়িকে চাপা দিলে গুরুতর আহত হন শিক্ষক আব্দুস ছালাম,এক উকিলসহ তিনজন।আজ মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে হাটিকুমরুল রোড গোলচত্বরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসে মাদক বহনের খবর পেয়ে এলাকার ৩০/৪০ জন মানুষ গাড়ীটি থামাতে  ধাওয়া দিলে রাস্তার পাশ্বে দাঁড়িয়ে থাকা একটি মিশুক গাড়ির ওপর উঠে যায়। তীব্র গতির ধাক্কায় মিশুকটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
মিশুক গাড়িতে থাকা  আহতদের মধ্যে শিক্ষক আব্দুস ছালাম ছিলেন। আব্দুস ছালাম জানান, দুর্ঘটনায় তার ডান হাত ও পা কেটে গেছে এবং কোমরে প্রচণ্ড আঘাত পান।  পরে তিনি স্থানীয়দের সহায়তায়  সলঙ্গা বাজারের বদরুল আলম ডাক্তারের চেম্বারে প্রাথমিক চিকিৎসা নেন এবং বর্তমানে সে নিজ বাসায় বিশ্রামে আছেন।
শিক্ষক আব্দুস ছালাম প্রতিদিনের মতো সলঙ্গা নিজ বাসা হতে তার কর্মস্থল বোয়ালিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। তিনি একজন সৎ ও নির্ভরযোগ্য শিক্ষক, পাশাপাশি দৈনিক করতোয়া পত্রিকা, দৈনিক কলম সৈনিক পত্রিকার সাবেক সলঙ্গা প্রতিনিধিসহ বিভিন্ন পত্রিকায় দীর্ঘদিন দক্ষতার  সাথে দায়িত্ব পালন করেছেন।
ঘটনার সময় তার ব্যবহৃত মোবাইল ফোন (০১৭১৩-৭৯৮৯৬৯) হারিয়ে যায়। তিনি পরিচিতজনদের প্রতি অনুরোধ জানিয়েছেন, তার নাম ও নম্বরটি যেন সংরক্ষণ করা হয় এবং দ্রুত আরোগ্য লাভের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট