1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সান্তাহারে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মহিত তালুকদার। - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

সান্তাহারে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মহিত তালুকদার।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে


আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার সান্তাহারে উত্তরাঞ্চল সাংবাদিক ইউনিয়নে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি  আদমদিঘী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার। শুক্রবার সন্ধ্যায় শহরের শাহ্ সুলতান মার্কেটে অত্র সংগঠনের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠানে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। এসময় তিনি বলেন জনগনের গণতান্ত্রিক অধিকার পূর্ণঃপ্রতিষ্ঠা, সংবিধান সংস্কার কমিশন গঠন,অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, নির্বাচন কালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পৃন্যঃপ্রবর্তন সহ রাষ্ট্রকাঠামো মেরামতের তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের জনগণের মাঝে ৩১দফার বার্তা পৌঁছে দিচ্ছি।  এই ৩১দফা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র ফিরে আসবে এবং জনগণ ফিরে পাবে ভোটের অধিকার। এসময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উত্তরাঞ্চল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মনসুর আলী, সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সৌরভ কুমার কর্মকার, উত্তরাঞ্চল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোপেন সীল, উপদেষ্টা মন্ডলীর সদস্য দেওয়ান ভিশান আহমেদ, মাসুম বিল্লাহ, সাংবাদিক আব্দুর রহিম, শামসুল ইসলাম, সজিব হাসান, আতিকুর রহমান আতিক,শিমুল হাসান, বিএনপি নেতা আসুতোষ, হান্নান, শফিকুল, ডাঃ আমজাদ হোসেন, খালেকুজ্জামান খালেকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।   ##

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট