1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিক–পুলিশ একসাথে কাজ করবে: মাদারীপুর এসপি এহতেশামুল হক - নব দিগন্ত ২৪
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিক–পুলিশ একসাথে কাজ করবে: মাদারীপুর এসপি এহতেশামুল হক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

 

মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি।

মাদারীপুরে দায়িত্ব নেওয়ার পরই দুর্নীতি রোধ ও সুশাসন নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন নবাগত পুলিশ সুপার (এসপি) এহতেশামুল হক। তিনি বলেছেন, “যে অফিস যত ছোট, সেখানে দুর্নীতি তত কম; আর যে বাহিনী বা অফিস যত বড়, দুর্নীতির সুযোগও সেখানে তত বেশি।”

রোববার (৩০ নভেম্বর) বিকেলে মাদারীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসপি এহতেশামুল হক এ মন্তব্য করেন। সভার আগে জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা ফুল দিয়ে নবাগত এসপিকে শুভেচ্ছা জানান।

দুর্নীতির উদাহরণ তুলে ধরে এসপি বলেন, “এক হাজারের বেশি সদস্য নিয়ে পুলিশ বাহিনীতে সবাই যদি মাত্র ৫ টাকা করে দুর্নীতি করে, তাহলে মোট দুর্নীতির পরিমাণ হয় অনেক। কিন্তু কোনো অফিসে সদস্য সংখ্যা যদি তিনজন হয়, তাদের দুর্নীতির সক্ষমতাও ততটাই সীমিত। তারা ৫ টাকা করে নিলেও মোটে ১৫ টাকা হয়—এর বাইরে তাদের করার মতো সামর্থ্য নেই।”

সাংবাদিকদের সঙ্গে পরিপূরক সম্পর্ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, “এই জেলায় সুবিধা–অসুবিধা বুকে ধারণ করেই আমাদের কাজ করতে হবে। পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। আপনাদের সহযোগিতায় একটি সুন্দর, উন্নত, সুশৃঙ্খল ও দুর্নীতিমুক্ত মাদারীপুর গড়ে তুলতে চাই। আইনশৃঙ্খলা বজায় রাখা, মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিক সমাজ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে।”

মতবিনিময় সভায় জেলার ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) শেখ সাব্বির হোসেন, সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন, সদর মডেল থানা ওসি আদিল হোসেন, ডিআই-১ আশফাক হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘদিন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করার পর বদলি হয়ে মাদারীপুরে যোগ দিয়েছেন এহতেশামুল হক।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট