1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজৈরে আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা আটক। - নব দিগন্ত ২৪
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

রাজৈরে আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা আটক।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি।

মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের দুই রাজনৈতিক নেতা মোঃ মোশারফ হাওলাদার ও ইমরান হাওলাদারকে আটক করেছে রাজৈর থানা পুলিশ। সোমবার (১৮ আগস্ট ২০২৫) বিকেলে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে নিলামপুরদ্দী গ্রামে এক সালিশ বৈঠকে অংশ নিতে এসে তাদের আটক করা হয়।

আটক মোঃ মোশারফ হাওলাদার কবিরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক। অপরদিকে ইমরান হাওলাদার নিলামপুরদ্দী গ্রামের বাসিন্দা এবং কবিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি-জমা সংক্রান্ত একটি বিরোধের সালিশ বৈঠকে অংশ নিতে গিয়েছিলেন তারা। সালিশ চলাকালীন রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ খান এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

তবে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলছেন, রাজনীতির সঙ্গে জড়িত প্রভাবশালী ব্যক্তিদের এভাবে আটকের ঘটনা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন। অন্যদিকে, কেউ কেউ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট