1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সিএমপি'র ডবলমুরিং থানা পুলিশ কর্তৃক পরিচালিত শ্বাসরুদ্ধকর অভিযানে ১৮ মাস বয়সের শিশু ভিকটিম উদ্ধার ও ০৩ জন অপহরণকারী গ্রেফতার - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন উল্লাপাড়ার বড় পাঙ্গাসীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত বগুড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড নকল তাল মিসরি কারখানায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ লাখ টাকা জরিমানা

সিএমপি’র ডবলমুরিং থানা পুলিশ কর্তৃক পরিচালিত শ্বাসরুদ্ধকর অভিযানে ১৮ মাস বয়সের শিশু ভিকটিম উদ্ধার ও ০৩ জন অপহরণকারী গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
গত ২৩/০৮/২০২৫ইং তারিখ বেলা ১৫.০০ ঘটিকার সময় ২নং আসামী মোঃ শফি উল্লাহ প্রঃ জীবন (৫৪) এর পরিকল্পনা মোতাবেক ১নং আসামী মোঃ নিশান ডবলমুরিং থানার বেপারীপাড়াস্থ জনৈক আসলাম মিয়ার ভাড়াঘর হতে শরীফা বেগম (২৩) এর ১৮ মাস বয়সী শিশু ভিকটিমকে কৌশলে অপহরণ করে অজ্ঞানস্থানে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের মাতা শরীফা বেগম ডবলমুরিং থানায় হাজির হয়ে তার ১৮ মাস বয়সী শিশু ভিকটিম অপহরণের বিষয়ে এজাহার দায়ের করলে ডবলমুরিং মডেল থানার মামলা নং- ২৩, তারিখ- ২৪/০৮/২০২৫ খ্রিঃ, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২০) এর ৭/৩০ রুজু হয়।

ডবলমুরিং থানা অফিসার ইনচার্জ বাবুল আজাদ এর নেতৃত্বে এসআই/ সঞ্জয় শর্মা, এসআই/মুহাম্মদ মোশাররফ হোসাইন, এএসআই/আব্দুল হাই বাবলু এবং এএসআই/মনজুর আলম মজুমদারদের সমন্বয়ে ডবলমুরিং থানার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ইং ২৪/০৮/২০২৫ খ্রি. খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা এবং চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকায় শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে শিশু ভিকটিম আয়াতকে সুস্থ্য অবস্থায় উদ্ধার করেন এবং অপহরণের ঘটনায় জড়িত ১। মোঃ শফি উল্লাহ প্রঃ জীবন (৫৪), ২। ২। মোঃ বেলাল উদ্দিন সোহেল (২৯) ও ৩। ফারজানা আক্তার রিয়া (১৬)দের
গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ কালে জানা যায় যে, গ্রেফতারকৃত শফি উল্লাহ জীবন বাদীনির স্বামীর ভগ্নিপতি, ফারজানা আক্তার রিয়া তার ভাগ্নি, মোঃ বেলাল উদ্দীন সোহেল তার ভগ্নিপতির ১ম ঘরের সন্তান এবং পলাতক আসামী নিশান ভাগিনা। কিছুদিন পূর্বে শফি উল্লাহ জীবনের ২য় স্ত্রী তথা বাদীনির ননদ আয়েশা বেগম এর ডির্ভোস হয়। শফি উল্লাহ জীবনের ধারনা উক্ত ডির্ভোসের সাথে বাদীনির পরিবার জড়িত ছিল। তাই উক্ত ডিভোর্সের প্রতিশোধ নিতেই ২নং আসামী শফি উল্লাহ জীবনের পরিকল্পনা মোতাবেক তার ছেলে ১নং পলাতক আসামী নিশান গত ২৩/০৮/২০২৫ইং তারিখ বেলা ১৫.০০ ঘটিকার সময় বেপাড়ীপাড়াস্থ তার মামার বাসা তথা বাদীনির বাসায় বেড়াতে আসে। একপর্যায়ে ১নং আসামী নিশান (২০) কৌশলে শিশু ভিকটিম আয়াতকে অপহরণ করে নিয়ে তার ছোট বোন ফারজানা রিয়ার সহযোগিতায় শিশুকে তাদের সৎ ভাই সোহেলের বাসায় লুকিয়ে রেখেছিল।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট