1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় র‍্যাপিড একশন ব্যাটেলিয়ান (র‍্যাব) ও বিএসটিআই, গাজীপুর এর সমন্বয়ে একটি মোবাইল কোর্টের অভিযান ২ টি প্রতিষ্ঠানকে ৫ লক্ষ টাকা জরিমানা - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় র‍্যাপিড একশন ব্যাটেলিয়ান (র‍্যাব) ও বিএসটিআই, গাজীপুর এর সমন্বয়ে একটি মোবাইল কোর্টের অভিযান ২ টি প্রতিষ্ঠানকে ৫ লক্ষ টাকা জরিমানা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ১৬-১০-২০২৫খ্রি. তারিখে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় র‍্যাপিড একশন ব্যাটেলিয়ান (র‍্যাব) ও বিএসটিআই, গাজীপুর এর সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টের কার্যক্রম নিম্নরূপ-
আমদানী নিষিদ্ধ স্কিন ক্রিম, ছাড়পত্রবিহীন ও নকল কসমেটকস বিক্রয়- বিতরণ করায়-
১। সততা এন্টারপ্রাইজ, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর নামীয় প্রতিষ্ঠানকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন-২০১৮ অনুযায়ী ১,৫০,০০০.০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
২। বিসমিল্লাহ স্টোর, ফকিরবাড়ী, শ্রীপুর, গাজীপুর নামীয় প্রতিষ্ঠানকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন-২০১৮ অনুযায়ী ১,৫০,০০০.০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও বিপুল পরিমাণ নকল কসমেটিক্স পণ্য জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন র‍্যাব ফোর্সেস সদর দপ্তর এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আবু হাসান ও জনাব শাহ মোঃ জুবায়ের এবং প্রসিকিউটির হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় গাজীপুরের কর্মকর্তা প্রকৌ অর্ণব চক্রবর্ত্তী, ফিল্ড অফিসার (সিএম) ও প্রকৌ ফাহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম)। এছাড়াও র‍্যাব-১ এর ক্যাম্প কমান্ডার অভিযানে উপস্থিত ছিলেন।
সার্বিক সহায়তায় ছিলেন র‍্যাপিড একশন ব্যাটেলিয়ান (র‍্যাব) এর সদস্যবৃন্দ।
জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট