1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাদারীপুরে তারেক রহমানের ৩১ দফা রূপরেখা প্রচারে বিএনপির বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় বিধবাকে সমাজচ্যুত করার অভিযুক্ত প্রভাবশালী সৎ ছেলে-নাতি ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বিদেশি পিস্তল, গুলি,ম্যাগাজিন ও প্রাইভেট কারসহ ২ জনকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা

মাদারীপুরে তারেক রহমানের ৩১ দফা রূপরেখা প্রচারে বিএনপির বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “আগামীর বাংলাদেশ: রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা” প্রচার উপলক্ষে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে শহরের শকুনি লেকেরপাড় মুক্তমঞ্চে জেলা বিএনপির আয়োজনে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান।

সভায় হেলেন জেরিন খান বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা আগামীর বাংলাদেশ গঠনের দলিল। এটি দেশের ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার রূপরেখা।”

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, বাংলাদেশের জনগণই এই দেশের মালিক। যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, তবে ইনশাআল্লাহ বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। জনগণ সুযোগ পেলে ধানের শীষের পক্ষে বিপুল ভোটে রায় দেবে। সুদিন আসবেই—শুধু সময়ের অপেক্ষা।”

সমাবেশ শেষে হেলেন জেরিন খান বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটেরপুল এ আর হাওলাদার জুট মিলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে তিনি সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন।

এসময় নেতাকর্মীরা হাতে ব্যানার, ফেস্টুন ও ধানের শীষের প্রতীক সম্বলিত প্ল্যাকার্ড বহন করে শ্লোগান দিতে থাকেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন—
মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রুবায়েত হোসেন দুলাল, জেলা কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান খান অহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি তাফসির আহমেদ ফিরোজ, যুবদল নেতা ভিপি সরোয়ার হোসেন, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি কামাল সরদার, জেলা মহিলা দলের সভাপতি তানিয়া সুলতানা লাইজু, সাধারণ সম্পাদক মুনমুন আক্তার, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসির হোসেন, রাজৈর উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ জাকিরসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট