1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর ডিবি পুলিশের অভিযানে মুন্সিগঞ্জ শ্রীনগরে ঢাকা-মাওয়াগামী এক্সপ্রেসওয়েতে ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মুন্না যশোরে গ্রেফতার। - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

যশোর ডিবি পুলিশের অভিযানে মুন্সিগঞ্জ শ্রীনগরে ঢাকা-মাওয়াগামী এক্সপ্রেসওয়েতে ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মুন্না যশোরে গ্রেফতার।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

যশোর ডিবি পুলিশের অভিযানে মুন্সিগঞ্জ শ্রীনগরে ঢাকা-মাওয়াগামী এক্সপ্রেসওয়েতে ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মুন্না যশোরে গ্রেফতার

মনা যশোর প্রতিনিধিঃ
গত ইং ২৯/০৪/২০২৫খ্রিঃ রাত অনুমান ০৯.০০ঘটিকায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে ঢাকা-মাওয়াগামী স এক্সপ্রেসওয়ের বেজগাঁও যাত্রী ছাউনি এলাকায় নারায়ণগঞ্জ হতে ছেড়ে আসা ঝিনাইদহ গামী একটি ট্রাককে ডাবল কেবিনে আসা একটি আন্তঃজেলা ডাকাত দল সিগন্যাল দিয়ে থামিয়ে দেয় এবং তারা ডিবি পরিচয় দিয়ে ট্রাকের চালক ও হেলপারকে গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে হ্যান্ডকাপ পরিয়ে দেয় ।

পরবর্তীতে ডাকাত দলটি ট্রাকের মধ্যে মাদক আছে বলে গাড়িটি থানায় নেওয়ার কথা বলে নিয়ে যায় এবং ট্রাকের ড্রাইভার ও হেলপারকে ডাবল কেবিনে উঠিয়ে নেয়।

একপর্যায়ে তাদের নেশা জাতীয় জুস জোর করে খাওয়ায় এবং মুন্সিগঞ্জের একটি রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে এসংক্রান্তে উক্ত থানায় একটি মামলা রুজু হওয়ার প্রেক্ষিতে শ্রীনগর থানা পুলিশ যশোর জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং ঘটনার সাথে জড়িত ডাকাত দলের সদস্য যশোর জেলায় অবস্থান করতে পারে মর্মে জানায়।

এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোরের একটি টিম ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে উক্ত ঘটনার সাথে জড়িত সদস্যকে সনাক্ত করতে সক্ষম হয় এবং সে মোতাবেক তাকে ধরতে অভিযান পরিচালনা করে অদ্য ০৭/০৫/২০২৫খ্রিঃ রাত অনুমান ০২.০০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোরের এসআই(নিঃ)/ কামরুজ্জামানের নেতৃত্বে একটি টিম কোতয়ালী মডেল থানাধীন মন্ডলগাতি এলাকা হতে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও একাধিক মামলার আসামি মোঃ মুন্না হাসান(৩৫) কে গ্ৰেফতার করে।

আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় দশটি মামলা রয়েছে। তারমধ্যে ০৩টি ডাকাতি, ০৫টি চাঁদাবাজি, ০১টি মাদক ও ০১টি অন্যান্য।

  • গ্ৰেফতারকৃত আসামির নাম ও ঠিকানাঃ
    মোঃ মুন্না হাসান(৩৫), পিতাঃ লেদু মিয়া, সাং-সলুয়া, থানাঃ চৌগাছা, জেলা-যশোর।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট