1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানী খিলগাঁও এলাকায় বিএসটিআই'র নেতৃত্বে ও খিলগাঁও মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় মোবাইল কোর্ট অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

রাজধানী খিলগাঁও এলাকায় বিএসটিআই’র নেতৃত্বে ও খিলগাঁও মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় মোবাইল কোর্ট অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে অদ্য ০৭-০৯-২০২৫ তারিখে ঢাকা জেলার খিলগাঁও এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে একতা কনজুমার ফুড এন্ড বেভারেজ লিঃ, নকদার পাড়া, খিলগাঁও, বনশ্রী, ঢাকা নামীয় প্রতিষ্ঠানকে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত ফর্টিফাইড সয়াবিন অয়েল, নুডুলস, চানাচুর ও সরিষার তেল পণ্য মোড়কজাত এবং বিএসটিআইয়ের মান চিহ্ন ব্যবহারপূর্বক বাজারজাত করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত ৪,০০,০০০.০০ (চার লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন ও ফর্টিফাইড সয়াবিন অয়েল প্রতি ১ লিটারে ৩০ মি.লি. কম প্রদান করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত ১,০০,০০০.০০ (এক লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন এবং মহাপরিচালক মহোদয়ের ক্ষমতাবলে প্রতিষ্ঠানটি সীলগালা করা হয় একইসাথে দ্রুত সময়ের মধ্যে কারখানায় পরিবেশ ঠিক করে সিএম লাইসেন্স গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।

উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ তারিকুল ইসলাম সুমন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট