1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজৈরের কবিরাজপুরে বিবাহোত্তর অনুষ্ঠানে সাবেক এমপি হেলেন জেরিন খান - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন উল্লাপাড়ার বড় পাঙ্গাসীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত বগুড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

রাজৈরের কবিরাজপুরে বিবাহোত্তর অনুষ্ঠানে সাবেক এমপি হেলেন জেরিন খান

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি।

মাদারীপুরের রাজৈর উপজেলায় প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো এক বিবাহোত্তর অনুষ্ঠান। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার কবিরাজপুর ইউনিয়নের বেসমপুরদ্দী গ্রামের মোরল বাড়িতে বিএনপি নেতা ইব্রাহিম মোরলের বাসায় এ আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য, জনপ্রিয় বিএনপি নেত্রী হেলেন জেরিন খান।

অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি নবদম্পতিকে শুভেচ্ছা জানান এবং পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলার সময় তিনি বলেন, “মানুষের দুঃখ-সুখে পাশে থাকাই আমার দায়িত্ব। আজকের এই আনন্দঘন মুহূর্তে আপনাদের সঙ্গে থাকতে পেরে আমি আনন্দিত।”

এই আয়োজনে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাজৈর পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র প্রার্থী শেখ জাকির হোসেন, সাবেক উপজেলা বিএনপি সভাপতি ও যুবদল নেতা মো. সরদার সহিদুল্লাহ (রেজাউল), কবিরাজপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন হাওলাদার এবং বিএনপি নেতা অ্যাডভোকেট আমিনুল ইসলাম বেলায়েত (ঢাকা জজ কোর্ট)।

অনুষ্ঠানকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীরা হেলেন জেরিন খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সঙ্গে সৌজন্য বিনিময় করেন।

অনুষ্ঠান শেষে হেলেন জেরিন খান একটি মোটরসাইকেল বহরসহ কবিরাজপুর ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে যান। সেখানে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও বেগবান করার আহ্বান জানান। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান।

নেতাকর্মীরা জানান, সাবেক এমপি হেলেন জেরিন খানের উপস্থিতি তাদের নতুন করে উজ্জীবিত করেছে। তার নেতৃত্বে তারা আগামী দিনে দলের কর্মসূচি আরও শক্তিশালীভাবে এগিয়ে নেবেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট